রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে রাজবাড়ীর গোয়ালন্দে চরাঞ্চলের দুইটি গ্রামের কয়েকশত মানুষ।উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের তমিজউদ্দিন মৃধা পাড়া ও উজানচর ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের লুৎফর সওদাগর পাড়ার দুটি গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে দৌড়ঝাপ পারলেও তাদের জন্য একটি রাস্তার ব্যবস্হা হয়নি।
এতে করে তারা চরম ভোগান্তির শিকার হতে হচ্ছেন। সরেজমিন ঘুরে জানা গেছে, পায়ে হেটে যাওয়ার মত নির্দিষ্ট কোন রাস্তা নেই। কোন রকম ভাবে ফসলি জমির পাশ দিয়ে পায়ে হেঁটে যেতে হয় ওই অঞ্চলের মানুষদের।
একটু বৃষ্টি হলে গ্রামের শিক্ষার্থীদের পায়ে হেঁটে কাটামাটির মধ্যে দিয়ে অনেক কষ্টে স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের। মাঠের ফসল পরিবহনে চরম কষ্টকর হয়ে পড়ে তাদের জন্য।এ ছাড়াও গর্ভবতী কোন নারী কিংবা বয়স্ক কেউ অসুস্থ হয়ে পড়লেও তাকে তাফাল বা ধান সিদ্ধ করার দুঙ্গায় করে বাঁশ দিয়ে বেঁধে সাই করে প্রায় পাঁচ-ছয় কিলোমিটার দূরে রাস্তায় নিয়ে যানবাহনের নাগাল পেতে হয়। কেউ মারা গেলে লাশ নিয়ে পড়তে হয় চরম বিপদে।
স্হানীয়রা জানান, মাত্র ৩৬'শ থেকে ৩৭শত মিটারের একটি রাস্তা হলে তারা স্বাচ্ছন্দে যানবাহন নিয়ে চলাফেরা করতে পারতেন। বদলে যেত এ অঞ্চলের চিত্র। স্থানীয় আকলিমা, নাজমা, জোসনা জানান,, বসবাসের এক যুগ পার হয়ে গেলেও আমাদের এই অঞ্চলে কোন রাস্তা নেই। রাস্তা না থাকায় আমাদের এই অঞ্চলের মেয়েদের ভালো কোন জায়গায় বিয়ে হচ্ছে না। ভালো কোন জায়গা থেকে সম্বন্ধ নিয়ে আসলেও রাস্তা না থাকায় আমাদের মেয়েদের ভালো কোন জায়গায় বিয়ে হয় না।
তারা আরো বলেন, মেয়েদের বিয়ে হয়েছে জামাই বাড়ি থেকে এখানে আসতে দেয় না। কারণ আমাদের এই অঞ্চলের রাস্তা না থাকায় জামাইরা বলে ওখানে যানবাহন যাতায়াত করে না। জামাইরা গাড়ি নিয়ে আসতে পারে না সেজন্য মেয়েকে আমাদের বাড়ি আসতে দেয় না। এবং গর্ভবতী মায়েরা অসুস্থ হয়ে পড়ে তাফালে করে তাদেরকে নিতে হয় হসপিটালে। রাস্তা না থাকায় ছেলে- মেয়েদের স্কুলে যাতায়াতে চরম কষ্ট হয়।এছাড়া চর আমাদের মাঠের ফসল আনতে অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হয়। জমির ফসল মাথায় করে কষ্ট করে বাড়িতে আনতে হয়।
আমজাদ হোসেন,, লুৎফর রহমান, ফজলু শেখ, মেসের আলীসহ কয়েকজন জানান, এ এলাকায়
একটি রাস্তা হলে মাঠের ফসল তারা সহজে গোয়ালন্দ বাজারসহ বিভিন্ন হাটবাজারে নিয়ে বেচাকেনা করে ভাল দাম পেতেন।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন আমি দ্রুত সময়ের মধ্যে ওই অঞ্চলে গিয়ে সরেজমিন দেখে একটি রাস্তা নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।